spot_img

কবে প্রকাশ হবে এসএসসির ফল, দেখবেন কীভাবে?

অবশ্যই পরুন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (১০ আগস্ট)। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবেন। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়াও শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে।

বুধবার (৫ আগস্ট) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিম কোম্পানিগুলো থেকে এসএসসি ফল দেখার যে প্রক্রিয়াটা জানানো হচ্ছে তা সঠিক। এভাবেই স্বতন্ত্র ফল জানা যাবে। এছাড়া বোর্ডের ওয়েবসাইটে তো পাওয়া যাবেই, কমন ওয়েবসাইটেও পাওয়া যাবে। যে যে বোর্ডের রেজাল্ট সেই সেই বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে। eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসএমএসে যেভাবে জানবেন এসএসসির ফল: এসএসসি, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল জানতে টাইপ করুন SSC<space>BOARD<space>ROLL<space>YEAR বা SSC<space>MAD<space>ROLL<space>YEAR বা SSC<space>TEC<space>ROLL<space>YEAR এবং পাঠিয়ে দিন ১৬১৪০ নম্বরে। প্রতিটি SMS-এর জন্য ১.৩৯ টাকা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।

প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। সূত্র: দৈনিক শিক্ষা

সর্বশেষ সংবাদ

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তির পথ থেকে ধীরে ধীরে সরে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ