spot_img

তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশরকে নিয়ে জোট গঠনের প্রস্তাব ইরানের

অবশ্যই পরুন

মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ ইবনে-রেজা। রোববার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে এক ফোনালাপে তিনি এই প্রস্তাব দেন। সেই সঙ্গে সতর্ক করেন, এ অঞ্চলে বাইরের কোনো শক্তির উপস্থিতি মধ্যপ্রাচ্য ও এর আশপাশে কেবল অস্থিতিশীলতাই উস্কে দেয়।

সাম্প্রতিক আঞ্চলিক যুদ্ধগুলোর কথা উল্লেখ করে জেনারেল ইবনে-রেজা বলেন, আঞ্চলিক নিরাপত্তা অবশ্যই এই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে। নিরাপত্তা একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, কোনো বহিঃআঞ্চলিক শক্তির ওপর নির্ভর করে কখনোই স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য তিনি ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশরসহ অন্যান্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি যৌথ নিরাপত্তা জোট গঠনের জোরাল প্রস্তাব দেন এবং তুরস্কসহ অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে যৌথ আলোচনা চালিয়ে যেতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানান।

আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানো এবং বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান ইরানের এই প্রতিরক্ষা কর্মকর্তা। তবে ওয়াশিংটনের কথা রাখার দীর্ঘ ইতিহাস না থাকায় ইরান অপর পক্ষের ওপর অন্ধভাবে আস্থা রাখছে না বলে উল্লেখ করে তিনি জানান, যুদ্ধবিরতির যেকোনো ধরনের লঙ্ঘন হলে তার যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানে ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক সমর্থনই জায়নবাদী শাসনের টিকে থাকাকে দীর্ঘায়িত করছে এবং তাদের বেপরোয়া করে তুলেছে। হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলার মার্কিন সাম্প্রতিক হুমকি পুরো অঞ্চলকে নতুন নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করে তিনি বলেন, সিরিয়া ও লেবাননে তথাকথিত নিরাপত্তা অঞ্চল তৈরির ইসরায়েলি পরিকল্পনা একটি বৃহত্তর সংকটের পূর্বাভাস।

ফোনালাপে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার ইরানের প্রয়াত নেতা, সামরিক কমান্ডার, বেসামরিক নাগরিক এবং মিনাবে নিহত স্কুলছাত্রদের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি যুদ্ধবিরতি সমঝোতা স্মারকের পূর্ণ বাস্তবায়ন এবং কূটনীতি অব্যাহত রাখার পক্ষে সমর্থন জানান।

এছাড়া আঙ্কারা সর্বদা তার প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করে উল্লেখ করে তিনি জানান, সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক নানা ইস্যুতে ইরানের সাথে সহযোগিতা বাড়াতে তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্র- মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো: নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ