আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আবারও বৈঠক করেছেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার শীর্ষ কর্মকর্তারা। ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে দ্বিতীয় দফায় টেলিফোনে আলোচনা করেছেন।
সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান সংকট নিরসনে গৃহীত কূটনৈতিক পদক্ষেপ ও প্রচেষ্টার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সংঘাত এড়িয়ে আঞ্চলিক সহযোগিতার পরিধি বাড়ানো এবং কূটনৈতিক বা রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের ওপর বিশেষ জোর দিয়েছেন উভয় পক্ষের নেতারা।
মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের উত্তেজনা রোধে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। সূত্র- মেহের নিউজ

