ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বা সামরিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস মেসি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির দীর্ঘদিনের এই সমালোচক সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত নিতে দেরি হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক প্রভাব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় থমাস মেসি লিখেছেন, ‘ইরান তাদের খেলা গুটিয়ে নেওয়ার বা কোনো সমঝোতায় আসার আগে অন্তত আরো তিনটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছে—যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ ; মধ্যপ্রাচ্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মজুত; রিপাবলিকানরা তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাব্যতা।
মার্কিন প্রশাসনকে আগাম সতর্ক করে কংগ্রেস সদস্য মেসি আরো বলেন, ‘এই তিনটির যেকোনো একটি ঘটার আগেই আমাদের এই আলোচনার টেবিল ছেড়ে উঠে আসা বা সংঘাত থেকে সরে আসা উচিত।’
সূত্র: আল-জাজিরা

