spot_img

দেশের সুগার মিলগুলোকে লাভজনক করার চিন্তা করছে সরকার: রিজভী

অবশ্যই পরুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সুগার মিলসগুলো কয়েক মাস চালু থাকে। বেশিরভাগই বন্ধ থাকে। মিলগুলোকে সারাবছর উৎপাদনশীল করা যায় কিনা, সরকার সেই চিন্তা ভাবনা করছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর সুগারমিল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাই প্রোডাক্ট তৈরী করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। সে সাথে বিসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যেক্তাদের গুরুত্ব দেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষী কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

প্রস্তুত নেতানিয়াহুর বিশেষ বাহিনী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যদি কোনো বিদেশি সরকার তাকে গ্রেপ্তার করার...

এই বিভাগের অন্যান্য সংবাদ