spot_img

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক

অবশ্যই পরুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টব্যাপী চলা এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরুর গুলশানস্থ বাসভবনে রওনা দেন সার্জিও গোর।

এর আগে, এদিন দুপুরে ঢাকায় পৌঁছান কূটনীতিক গোর। এ সময়, বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

শুক্রবার সকালে সার্জিও গোর যাবেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে। এছাড়া শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে অংশ নেয়ার কথা আছে তার।

সর্বশেষ সংবাদ

অবশেষে ব্রাজিলের বিদায় নেওয়া নিয়ে মুখ খুললেন কোচ আনচেলত্তি

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়েছে শেষ ষোলোতেই। সেই হতাশার পর অবশেষে মুখ খুললেন কোচ কার্লো আনচেলত্তি। চমকে দেওয়া এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ