spot_img

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

অবশ্যই পরুন

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি মেরামত করতে সময় লাগায় দেশজুড়ে যে সরবরাহ বিভ্রাট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সমর্থন চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুই দেশের সরকারপ্রধান মঙ্গলবার (২৮ জুলাই) কথা বলেছেন। দুই নেতার কথোপকথনে আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন— তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছে, তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তারেক রহমানকে অবহিত করবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি আরও জানান, গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। এটি কেবল বর্তমান সংকট কাটিয়ে ওঠার জন্যই নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ খোঁজার লক্ষ্যেও এই আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান দুটি টার্মিনাল আছে। এ দুটি মিলে গ্যাস সরবরাহের সক্ষমতা ১১০ কোটি ঘনফুট। সর্বোচ্চ সরবরাহ করা হয় ১০৫ কোটি ঘনফুট।

একটি টার্মিনাল বন্ধ থাকায় এখন সরবরাহ হচ্ছে ৫০ কোটি ঘনফুটের কম। এতে এক সপ্তাহ ধরে গৃহস্থালি, শিল্পকারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।

এক্সিলারেট এনার্জির আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের কারিগরি পুনরুদ্ধার পরিকল্পনা জমা দিয়েছেন বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

সরকারের প্রত্যাশা, মেরামত কাজ পরিকল্পনা মাফিক চললে আগামী সপ্তাহের শুরুর দিকে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে ২৮০-৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে। আর আগামী সপ্তাহের শেষ নাগাদ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে।

সর্বশেষ সংবাদ

আইফোন ১৮ প্রোর ফিচার ফাঁস: ডিজাইন, ক্যামেরা ও ডিসপ্লেতে যা থাকছে

অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে জোর গুঞ্জন চলছে। নতুন ২ ন্যানোমিটার এ২০ চিপ,...

এই বিভাগের অন্যান্য সংবাদ