spot_img

কথামালা থেকে বেরিয়ে দেশে কাজের রাজনীতি শুরু হয়েছে: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

কথামালার রাজনীতি থেকে বেরিয়ে এসে শুধুমাত্র কাজের রাজনীতি শুরু হয়েছে দেশে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পরিকল্পনা নিয়ে কাজ করছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকায় বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সময় শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড ভেঙে দেওয়ায় দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও বলেন, বর্তমান অবস্থা এমন যে তলিয়ে যাওয়া একটি জাহাজকে টেনে তুলে আবার নতুন করে সামনে এগিয়ে নিতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই বলেছেন আই হ্যাভ এ প্লান; সেই আশ্বাসে দেশের মানুষ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। জনগণের সেই আস্থার প্রতিদান দিতে যুব সমাজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সরকার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সর্বশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। আজ মঙ্গলবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ