spot_img

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে আজ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

যুদ্ধরত কোনো পক্ষই পরপর তিন দিন ধরে পরস্পরের ওপর কোনো হামলা চালায়নি। এ অবস্থার মধ্যেই ট্রাম্প যুদ্ধ অবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার মনে হয় কিছু একটা হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে।

তবে, তিনি সতর্ক করে দিয়ে এটাও বলেছেন, যদি এবারের আলোচনাও ব্যর্থ হয়, তাহলে যুদ্ধে এ বিরতির আগে ওয়াশিংটর যা করছিল, ঠিক সেটাই আবার শুরু করবে।

ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে চলমান আলোচনাকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য তিনি গত শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা নিয়মিত মার্কিন বিমান হামলা এবং পালটাপালটি আক্রমণ বন্ধ হওয়ার মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতীর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মূলত কদিন ধরে চলা পালটাপালটি হামলার কারণে গত জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ভেস্তে গিয়েছিল। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পর থেকে ইরানও তাদের পাল্টা হামলা বন্ধ রেখেছে। তবে, সরাসরি কোনো আলোচনা হওয়ার বিষয়টি আবারও অস্বীকার করেছে তেহরান।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হওয়া না হওয়ার এই চলমান পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে বলেও জানা গেছে।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন। সেখানে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ