spot_img

প্রসঙ্গ নরেন্দ্র মোদি, অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় মামলা করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ কেলেঙ্কারি নিয়ে আয়োজিত এক আন্দোলন থেকে দেশের প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি প্রদর্শনের অভিযোগে তার জামিনঅযোগ্য ধারায় গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত ২৪ জুলাই কলকাতার ধর্মতলায় ছাত্র আন্দোলনের একটি কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন শ্রীলেখা মিত্র। বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের অভিযোগ, ওই আন্দোলনে অভিনেত্রী ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত পোস্টার প্রকাশ্যে প্রদর্শন করেন। এই ঘটনার জেরে বিজেপির পক্ষ থেকে আনন্দপুর থানা ও বিধাননগর সাইবার থানাসহ একাধিক থানায় শ্রীলেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে নতুন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে শান্তিশৃঙ্খলা বিনষ্টের উসকানি ও ইচ্ছাকৃত মানহানির অভিযোগ আনা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে অভিনেত্রীকে গ্রেপ্তার করা না হলে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শ্রীলেখা মিত্র। তিনি জানান, আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জ শুরু হলে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। সে সময় চোখে রোদচশমা থাকায় এবং তাড়াহুড়ো করে একটি ছোট সাইজের পোস্টার হাতে তোলায় সেটিতে নরেন্দ্র মোদির বিকৃত ছবি ছিল কি না, তা তিনি খেয়াল করতে পারেননি।

কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না উল্লেখ করে শ্রীলেখা বলেন, রাজনৈতিকভাবে সরকারের বিরোধিতা করা আর দেশদ্রোহিতা এক বিষয় নয়। উদ্ভূত পরিস্থিতিতে তিনি গ্রেপ্তারের ভয় পান না বলেও জানান।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। বাংলাদেশও রাশিয়া থেকে কম...

এই বিভাগের অন্যান্য সংবাদ