spot_img

মালদ্বীপের স্বাধীনতা দিবসে যোগ দিতে মালে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মালে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) ম্যানিলা থেকে মালদ্বীপে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুতিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত মালদ্বীপ সফরে বিশেষ অতিথি হিসেবে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন ড. খলিলুর রহমান।

সফরকালে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুতিশাম আদমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর। এই সফর দুই দেশের দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

২৯ বছরের পুরোনো ব্যালন ডি’অর রেকর্ড ভাঙার অপেক্ষায় ইয়ামাল

লামিন ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তারকাদের একজন। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর তার নাম উঠে...

এই বিভাগের অন্যান্য সংবাদ