spot_img

চার বছরের চুক্তিতে জার্মানির নতুন কোচ ক্লপ

অবশ্যই পরুন

বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর জুলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হিসেবে জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন সাবেক লিভারপুল কোচ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্লপকে নতুন কোচ হিসেবে ঘোষণা করে জার্মান ফুটবল ফেডারেশন। দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে ক্লপ বলেন, জাতীয় দল জার্মানদের একত্রিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এবং এ কারণেই এই দায়িত্ব তার কাছে গুরুত্বপূর্ণ।

ক্লপ জানান, দীর্ঘ বিরতির পর তিনি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর কিছু সময় কোচিং থেকে দূরে ছিলেন তিনি। পরে ২০২৫ সালের জানুয়ারিতে রেড বুলসের হেড অব সকার হিসেবে দায়িত্ব নেন এবং বিশ্বকাপ চলাকালে ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবেও কাজ করেন।

জার্মানি দায়িত্ব নেওয়ার পর ক্লপকে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে মাত্র ১১ দিনের ব্যবধানে উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে জার্মানি।

এর আগে টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে উঠেছিল জার্মানি। তবে শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। এরপরই কোচের পদ ছাড়েন নাগেলসম্যান। তার অধীনে জার্মানির সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠা।

সর্বশেষ সংবাদ

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

আগামী সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বর হত্যা মামলার প্রতিবেদন দাখিল ও বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর...

এই বিভাগের অন্যান্য সংবাদ