spot_img

বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

অবশ্যই পরুন

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমিরের জন্য একটি চিঠি হস্তান্তর করেন তিনি, যেখানে বাংলাদেশে কাতারি বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পাশাপাশি টিএসির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, উদীয়মান হুমকি মোকাবিলায় বাংলাদেশ আসিয়ান ও টিএসির সব অংশীদারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

তিনি বলেন, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে মহামারি, জলবায়ু পরিবর্তন, সাইবার অপরাধ ও সরবরাহ ব্যবস্থার সংকট মোকাবিলায় বৈশ্বিক সক্ষমতা বাড়ানো সম্ভব।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

ভ্যান্সের ভ্রমণের গোপন তথ্য ফাঁস, সিক্রেট সার্ভিসের এজেন্ট বরখাস্ত

নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভ্রমণসংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে সাময়িক বরখাস্ত করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ