spot_img

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দুইজনকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন

প্রথম মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে ২০২০ সালের ১৮ জুন মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মামলার আসামি নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সাথে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দ্বিতীয় মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৫ মে দেলদুয়ারে মা হাজেরা বেগম ও মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক মামলার আসামি সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ