spot_img

বাহরাইন-কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ‘আবারও ইরানের হামলা’

অবশ্যই পরুন

বাহরাইনের আল-সাখির বিমানঘাঁটি ও সালমান বন্দর এবং কুয়েতের ক্যাম্প আরিফজানে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেখানে মার্কিন সামরিক স্থাপনাগুলো অবস্থিত। সোমবার (২০ জুলাই) একযোগে এ হামলা হয় বলে তুরস্কের গণমাধ্যম আনাদলুর খবরে বলা হয়েছে।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর প্রথম হামলার লক্ষ্য ছিল বাহরাইনের আল-সাখির বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামতের হ্যাঙ্গার। তাদের দাবি, হামলায় এসব স্থাপনা ধ্বংস হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, বাহরাইনের সালমান বন্দরে টাস্ক ফোর্স ৫৯ (টিএফ৫৯)-এর জাহাজ প্রস্তুত করার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এবং জাহাজগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করে।

এছাড়া, কুয়েতে আইআরজিসির দাবি অনুযায়ী, ক্যাম্প আরিফজানে অবস্থানরত মার্কিন বিশেষ নৌ কমান্ডো বাহিনীর অবস্থান, সহায়তা ও সরঞ্জাম সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনায় আগুন ধরে যায় এবং সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

সূত্র: আনাদলু

সর্বশেষ সংবাদ

দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভে অনড় সিজেপি, অনশন চালিয়ে যাবেন ওয়াংচুক

ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আবারও অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকালের সংঘর্ষের পর মঙ্গলবার সকালে ব্যঙ্গাত্মক সংগঠনটি ঘোষণা...

এই বিভাগের অন্যান্য সংবাদ