spot_img

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: প্রবাসী কল্যাণ মন্ত্রী

অবশ্যই পরুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাই এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সিলেটের সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তরুণদের মাদকমুক্ত রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘ধর্মীয় রীতিনীতি, আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় গুরুদের দিকনির্দেশনার মাধ্যমে যুবসমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। যাতে তারা বিপথগামী না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘সিলেটে যেমন মুসলিমদের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকাজ চলমান রয়েছে, তেমনই মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ কমিশনার, ভারতের সহকারী হাইকমিশনারসহ শ্মশান কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়িত চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে ইতিহাসের প্রথম ফিফা ‘চ্যাম্পিয়নশিপ রিং’

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি আর পদকে। তবে এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ