spot_img

রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ফ্রান্সের প্রধান কোচ

অবশ্যই পরুন

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়া দলটির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে ২-০ গোলের স্পেনের নিকট পরাজিত হয়। ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতার পাশাপাশি রেফারির যোগ্যতা ও কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ৩৫ বছর বয়সী এল সালভাদরের রেফারি ইভান বার্টনের এত বড় ম্যাচ পরিচালনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ম্যাচে ফ্রান্সের ভুল পাস ও টেকনিক্যাল ভুলের কথাও আলাদা করে উল্লেখ করেছেন দেশম। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এমন ভুলের মূল্য দিতে হয় বলেই মনে করেন তিনি।

‘আমরা এমন কিছু টেকনিক্যাল ভুল করেছি এবং ভুল পাস দিয়েছি, যেখান থেকে গোলের সুযোগ তৈরি হতে পারত। এটি সর্বোচ্চ পর্যায়ের খেলা, বলেন ফ্রান্স কোচ।

সেমিফাইনালের হতাশা পেছনে ফেলে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দিকে তাকাতে হচ্ছে ফ্রান্সকে। তবে একটি ম্যাচের ব্যর্থতায় বিশ্বকাপে দলের পুরো অর্জনকে মুছে ফেলতে চান না দেশম। একই সঙ্গে সেমিফাইনালে স্পেন যে তার দলের চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে, সেটিও মেনে নিয়েছেন তিনি।

দেশম বলেন, ‘আমরা এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলব। আমরা যা অর্জন করেছি, তার সবটুকু মুছে ফেলতে চাই না। তবে এই ম্যাচে স্পেন আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে।’

দেশম আরও বলেন, আমি শুধু আজ হেরেছি বলেই এ কথা বলছি না। ম্যাচে আরও বেশ কিছু পরিস্থিতি ছিল। কিছু সিদ্ধান্ত পক্ষপাতমূলকও মনে হয়েছে।

রেফারির পেশাদারিত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও ফ্রান্সের হারের দায় শুধু ম্যাচ কর্মকর্তাদের ওপর চাপাননি দেশম। বরং স্পেন যে মাঠের খেলায় এগিয়ে ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন তিনি। তার মতে, টেকনিক্যাল দিক থেকে ফ্রান্স নিজেদের স্বাভাবিক খেলতে পারেনি।

ফরাসি খেলোয়াড়দের মানসিক অবস্থার কথা জানিয়ে দেশম বলেন, খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিধ্বস্ত। তবে আমাদের সবাইকে সৎ হতে হবে। টেকনিক্যাল দিক থেকে আমরা পিছিয়ে ছিলাম। হারের মূল কারণ হলো, আমরা নিজেদের পারফরম্যান্সের মান অনুযায়ী খেলতে পারিনি।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিএফআইইউ প্রধান ইখতিয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ