spot_img

আলী খামেনির কফিনকে স্বাগত জানান ইরাকি প্রধানমন্ত্রী, আজ ছুটি ঘোষণা

অবশ্যই পরুন

ইসলামী বিপ্লবের মহান শহীদ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনি’র কফিন আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ইরাক।

অনুষ্ঠানে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান উপস্থিত ছিলেন। দুই দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় উচ্চপদস্থ দায়িত্বশীলদের উপস্থিতিতে গভীর শোক, শ্রদ্ধা ও মর্যাদাপূর্ণ পরিবেশে তা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং তার সফরসঙ্গীরা ইরাকি কর্মকর্তাদের সঙ্গে শহীদ মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুসলিম উম্মাহর মর্যাদা ও অগ্রগতিতে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

সেখানে তারা ফাতিহা পাঠের মাধ্যমে ইসলামী বিপ্লবের শহীদ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহুল উযমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ী (রহ.)-এর কফিনকে স্বাগত জানানোর অনুষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইরাক সফরে যান। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি আজ বুধবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কাজের প্রতি ৭৫.৩ শতাংশ মানুষের সমর্থন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ। নতুন এক জাতীয় জনমত জরিপে এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ