spot_img

জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

অবশ্যই পরুন

চলতি বছরের মে মাসের তুলনায় গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশে। যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই কমে এসেছে মূল্যস্ফীতি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত— উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। জুন মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৭১ শতাংশ থেকে সামান্য কমে জুনে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে।

সর্বশেষ সংবাদ

অস্টিওপোরোসিস আক্রান্তদের জন্য স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ