spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ

অবশ্যই পরুন

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে। তিনি জানান, আগামী গ্রীষ্মকাল শেষে প্রধানমন্ত্রীর সৌদি সফর অনুষ্ঠিত হতে পারে।

হুমায়ুন কবির আরও বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সরকার এই সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে চায়। ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ এবং তাঁর বাংলাদেশ সফরের আগ্রহ—উভয়ই দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইতিবাচক ইঙ্গিত বহন করে।

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন উচ্চপর্যায়ের সফরগুলো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সর্বশেষ সংবাদ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে, প্রত্যেককে ১ লাখ টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ