প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, কৃষিখাতে বাজেটে বরাদ্দ মূল্যস্ফীতি বিবেচনায় বেশি হয়েছে, তা বলা যাবে না। তবে আমাদের সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।
তিনি আরও বলেন, কৃষির ব্যাপক রুপান্তরের পরিকল্পনা যেন থমকে না যায়, সেদিকে নজর রাখতে হবে। কৃষিখাতে বরাদ্দ আরেও বাড়াতে হবে, যা এ খাতের সম্ভাবনা সম্প্রসারিত করবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের কৃষিজাত পণ্য বিপণন প্রক্রিয়া বাড়ানো গেলে রফতানি বাড়বে। এজন্য কৃষিজাত পণ্য সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে জানান তিনি।

