spot_img

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে: রুহুল কবির রিজভী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কৃষিখাতে বাজেটে বরাদ্দ মূল‍্যস্ফীতি বিবেচনায় বেশি হয়েছে, তা বলা যাবে না। তবে আমাদের সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

তিনি আরও বলেন, কৃষির ব‍্যাপক রুপান্তরের পরিকল্পনা যেন থমকে না যায়, সেদিকে নজর রাখতে হবে। কৃষিখাতে বরাদ্দ আরেও বাড়াতে হবে, যা এ খাতের সম্ভাবনা সম্প্রসারিত করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের কৃষিজাত পণ্য বিপণন প্রক্রিয়া বাড়ানো গেলে রফতানি বাড়বে। এজন্য কৃষিজাত পণ্য সংরক্ষণ প্রযুক্তির ব‍্যবহার বাড়াতে হবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না ওমান-ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রাথমিক সমঝোতা হওয়ার পর, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ