spot_img

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

অবশ্যই পরুন

সৌদি আরবে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির উত্তর উপকূলের কাছে রাস তানুরায় এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

রোববার (২৮ জুন) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরামকো অয়েল কোম্পানির মালিকানাধীন হেলিকপ্টারটি রাস তানুরায় দুর্ঘটনার শিকার হয়। এতে হেলিকপ্টারে থাকা পাইলট ও আরোহীসহ ১৪ জনের সবাই নিহত হন। তারা সবাই সৌদি নাগরিক।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে এসপিএ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইরান যুদ্ধের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার সৌদি আরামকো রাস তানুরা তেল শোধনাগারে পুনরায় কার্যক্রম শুরু করে।

সর্বশেষ সংবাদ

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

সন্তানদের দ্বারা বাবা-মায়ের সুরক্ষায় প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ