spot_img

তুরাগে উদ্ধার দুই ভিক্টিমের রাজনৈতিক পরিচয় জানা নেই: পুলিশ সুপার শামীমা

অবশ্যই পরুন

তুরাগ নদে উদ্ধার হওয়া সুমন ও রনি মোল্লা নামের দুই ভিক্টিমের রাজনৈতিক পরিচয় জানা নেই বলে দাবি করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) বিকেলে নিজ কার্যালয়ে তুরাগ নদ নিয়ে অপপ্রচার ও পুলিশের অবস্থান সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন।

তিনি দাবি করেন, ২২ জুন দুপুরে আশুলিয়া ঘাটে তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে সুমন নদীতে পড়ে যান। সাঁতার জানতেন না বলে তিনি স্রোতে তলিয়ে যান বলে পুলিশ সুপার জানান। অন্যদিকে, রনি মোল্লা ২৪ জুন সাভারের রয়েল সিটি খেয়াঘাটে গোসল করার জন্য ডুব দিয়ে আর ওঠেনি।

দুই ভিক্টিমের পরিবার অপমৃত্যু মামলা করেছে। তাই ঘটনাকে সেভাবেই দেখছে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত তিন মাসে ১৭০টি অপমৃত্যু মামলা হয়েছে। ঢাকা জেলা মরদেহ ডাম্পিংয়ের স্থানে পরিণত হয়েছে।

শামীমা পারভিন অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক মাধ্যমে মিথ্যা ছড়িয়ে বিভ্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এর আগে, শনিবার (২৭ জুন) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক মাধ্যমে ‘তুরাগ নদে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

সন্তানদের দ্বারা বাবা-মায়ের সুরক্ষায় প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ