spot_img

ইসরায়েলিদের পুরো লেবানন ছেড়ে চলে যেতে হবে: জেনারেল কায়ানি

অবশ্যই পরুন

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কায়ানির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইসরায়েলিদের উদ্দেশে সতর্ক করে বলেছেন, ‘আজ যদি স্বেচ্ছায় পিছু না হটেন, তবে আগামীকাল অপমান ও পরাজয়ের মধ্যে পালাতে বাধ্য হবেন।’

জেনারেল ইসমাইল কায়ানির বার্তার পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ:

‘পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।

ইহুদিবাদীরা জেনে রাখো, যারা আশুরার চেতনা ও হুসাইনি ঈমান নিয়ে তোমাদের মতো ইয়াজিদি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সংগ্রাম করেছে, তাদের অন্তরে সেই চিরন্তন বিশ্বাস আজও জীবন্ত—

প্রতিটি দিনই আশুরা এবং প্রতিটি ভূমিই কারবালা। তোমাদের পুরো লেবানন ত্যাগ করতে হবে; কারণ এই ভূমি প্রতিরোধ ও অবিচলতার ক্ষেত্র, দখলদারদের বিচরণভূমি নয়।

আজ যদি তোমরা স্বেচ্ছায় পিছু না হটো, তাহলে আগামীকাল অপমান ও পরাজয়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবে। ২০০০ সালের ঘটনা এবং শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বিনত জুবাইলে প্রদত্ত ঐতিহাসিক বক্তব্য ভুলে যেও না। সেই অঙ্গীকার এখনও জীবন্ত রয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই যে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্ত করবে।’

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ