spot_img

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজ দল লেবার পার্টির ভেতরে কয়েক দিনের চাপের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সোমবার (২২ জুন) লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।

স্টারমার বলেন, আমি পদত্যাগ করব।

তিনি জানান, সেপ্টেম্বর মাসে পুনরায় পার্লামেন্ট অধিবেশনে বসার আগেই নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন। দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্টারমার। এরই মধ্যে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে তার। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে নিরঙ্কুশ জয় এনে দেন তিনি। ১৪ বছর পর কনজারভেটিভ সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে দলটি। তবে বিভিন্ন নীতিগত ভুল সিদ্ধান্ত ও বিতর্কের কারণে স্টারমারের জনপ্রিয়তা কমে যায়। সম্প্রতি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি উপনির্বাচনে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের বড় জয়ের পর স্টারমারের ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত দলীয় চাপের মুখে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন।

সর্বশেষ সংবাদ

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতিতে পরিবর্তন এনে প্রকাশ্যে দানের টাকা গণনার উদ্যোগ নিয়েছেন বিদায়ী...

এই বিভাগের অন্যান্য সংবাদ