spot_img

দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সাথে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সাথে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্রমন্ত্রণালয়ে এ মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে রোববার (১৪ জুন) ভারতের রাজধানী দিল্লিতে যান। রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্ট নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করে দিল্লি এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও প্রটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডা. জাহেদ উর রহমান। পরে দিল্লিতে প্রবেশ না করে তৃতীয় দেশ হয়ে আজ সোমবার সকালে দেশে ফিরেন তথ্য উপদেষ্টা। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

ইরানের সঙ্গে চুক্তি ডিজিটালি সই হয়ে গেছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ