সামরিক বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে জন হিলি পদত্যাগের পর ব্রিটেনের নতুন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী নিযুক্ত হয়েছেন অ্যাঙ্গেলা ইগল।
স্থানীয় সময় শুক্রবার (১ জুন) দেশটির সরকার এই তথ্য নিশ্চিত করে। মূলত, প্রতিরক্ষা খাতে বাজেট পরিকল্পনাকে ঘিরে মতবিরোধের কারণে হিলি তার পদ থেকে সরে দাঁড়ান। এর পরপরই পদত্যাগ করেন সশস্ত্র বাহিনীর মন্ত্রী।
পরিস্থিতি সামাল দিতে ডাউনিং স্ট্রিটে রদবদল করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশটির নিরাপত্তা মন্ত্রী ড্যান জার্ভিসকে পদন্নোতি দিয়ে নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।
এদিকে ড্যান জার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চলে যাওয়ায়, গতকালই স্টারমার প্রবীণ নেত্রী ডেম অ্যাঞ্জেলা ইগলকে নতুন নিরাপত্তা মন্ত্রীর দায়িত্ব দেন।
উল্লেখ্য, ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে সম্মানিত ছিলেন হিলি। তার আকস্মিক পদত্যাগ নতুন উদ্বেগ তৈরি করেছে স্টারমারের দলে।

