spot_img

পদত্যাগ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অবশ্যই পরুন

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ব্যাপারে গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল―রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন। তবে সব জল্পনায় ঘি ঢেলে গুঞ্জনকেই সত্য করলেন তিনি। বৃহস্পতিবার (১১ জুন) সদস্যপদ থেকে সরে এসেছেন তিনি।

এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকরা পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। তারপরই খবর এল টালি তারকা কোয়েল মল্লিকের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ অভিনেত্রী পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা ১৩ থেকে কমে ৯-এ দাঁড়াল। একইসঙ্গে গুঞ্জন উঠেছে, চলতি সপ্তাহে আরও ক’জন সদস্য পদত্যাগ করতে পারেন। রাজ্য বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূল ভাঙন শুরু হয়েছে।

জানা গেছে, ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দল মমতা-অভিষেকের থেকে দূরত্ব তৈরি করেছে। তাতে বিধায়ক সংখ্যা এখন ৬৪ জন বলে দাবি করা হয়েছে। লোকসভাতেও একই ধাঁচে নতুন তৃণমূল তৈরি হয়েছে। সংসদের নিম্নকক্ষে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একজোট হয়ে এনডিএ-তে শামিল হওয়ার জন্য প্রায় ২০ তৃণমূল সংসদ সদস্য চিঠি দিয়েছেন।

একইভাবে রাজ্যসভায়ও ভাঙন শুরু হয়েছে। তবে এখানে ভাঙনের প্রক্রিয়া ভিন্ন। রাজ্যসভায় একযোগে বিধানসভা বা লোকসভার মতো ভাঙন দেখা যাচ্ছে না। কেননা, সংসদের উচ্চকক্ষে একসঙ্গে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য জোটবদ্ধ করা কঠিন। এ জন্য বিকল্প উপায় দেখছেন বিদ্রোহী সংসদ সদস্যরা। তারা ধীরে ধীরে পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে তৃণমূল রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে। তালিকা অনুযায়ী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। এপ্রিলে দিল্লিতে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন তিনি। শপথগ্রহণের পর বলেছিলেন, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন নয়। এটি অনেক বড় একটি মহৎ দায়িত্ব, দেশ ও মানুষের সেবা, এর থেকে বড় কোনো মহৎ কাজ থাকতে পারে না।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

অনেক তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। মাঠে নেমে স্টার্ক-কামিন্সদের অভাব হাড়েহাড়ে টের পাচ্ছে অজিরা। মিরপুরে টাইগারদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ