spot_img

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্স বিএনপির সৌজন্য সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান

অবশ্যই পরুন

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর জেনেভা সফরকে কেন্দ্র করে ফ্রান্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

শনিবার (৬ জুন) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে মন্ত্রী জেনেভায় পৌঁছালে ফ্রান্স বিএনপির নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দল প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ১৮ দফা দাবি তুলে ধরে।

স্মারকলিপিতে ঢাকা–প্যারিস সরাসরি ফ্লাইট চালুর বিষয়সহ প্রবাসীদের জীবনযাত্রা ও সেবাসংক্রান্ত বিভিন্ন দাবি অন্তর্ভুক্ত ছিল।

স্মারকলিপি গ্রহণ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে ফ্রান্স বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সর্বশেষ সংবাদ

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলা চালানোর দাবি অস্বীকার ইরানের

সৌদি আরবের আল-খার্জ বিমানঘাঁটিতে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। রাজধানী রিয়াদের উপকণ্ঠের আল-খার্জে এ ঘাঁটির অবস্থান। সোমবার (৮ জুন) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ