spot_img

ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অবশ্যই পরুন

সুযোগ ছিল টানা তৃতীয় শিরোপা জিতে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বাদ নেওয়ার। সেদিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পারলো না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভারতের কাছে ৩-১ ব্যবধানে হেরে শেষ হয়েছে বাংলাদেশের শিরোপার স্বপ্ন। ম্যাচে প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকলেও বিরতির পর বাংলাদেশের জালে আরও দুই গোল দেয় ভারত। আর তাতেই শেষ হয় শিরোপার আশা।

ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই সতর্ক পরিকল্পনায় খেলতে নামে বাংলাদেশ। কোচ পিটার বাটলার একাদশে দুটি পরিবর্তন আনেন—উমহেলার জায়গায় তহুরা খাতুন এবং সুরভী আখন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র সুযোগ পান। আগের ম্যাচে আলো ছড়ানো সাগরিকা শুরুতে একাদশে ছিলেন না।

বিজ্ঞাপন
ম্যাচের শুরুতেই গোলের সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। ১২ মিনিটে বাম দিক থেকে তহুরার পাস বক্সের ভেতরে পেয়ে যান শামসুন্নাহার জুনিয়র, কিন্তু সহজ সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। কয়েক মিনিট পর আবারও সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোল আসেনি। সুযোগ নষ্টের মাশুল দিতে হয় বাংলাদেশকে।

অন্যদিকে ভারতও ধীরে ধীরে ম্যাচে ঢুকে পড়ে। ৩০ মিনিটে আভেকা সিংয়ের শট বাংলাদেশের গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। ৩৮ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার গুরুত্বপূর্ণ একটি সেভ করেন। তবে ৪২ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় ভারত। পিয়ারি জাজা বক্সের সামনে ফাঁকা জায়গায় বল পেয়ে নিখুঁত শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির ঠিক আগ মুহূর্তে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তহুরার লম্বা পাস ধরে বক্সের ভেতর থেকে দারুণ আড়াআড়ি শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা। তার এই গোলে ১-১ সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে দুই দল।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম মিনিটেই বাম দিক থেকে আক্রমণে উঠে আসে ভারত। পিয়ারির ক্রসে হেড করে গোল করেন সানফিদা। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। ৫১ মিনিটে কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়র হেড করলেও বল গোলবারের ওপর দিয়ে চলে যায়। ৫৭ মিনিটে তহুরার দূরপাল্লার শট গোললাইন থেকে ক্লিয়ার করেন ভারতীয় গোলরক্ষক। সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

৮২ মিনিটে আরও একটি গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ভারত আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আরও বড় হয়নি।

শেষ বাঁশি বাজার পর স্কোরলাইন ৩-১; আর তাতে বাংলাদেশের স্বপ্ন ভেঙে যায় ফাইনালেই। দ্বিতীয়বারের মতো নারী সাফের ফাইনালে ভারতের কাছে হারের হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ নারী দল।

সর্বশেষ সংবাদ

১১ জুন বাজেট পেশ এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাস: চিফ হুইপ

আগামী ১১ জুন সংসদে বাজেট পেশ হবে এবং ১৫ তারিখ বিকেলে সম্পূরক বাজেট পাস হবে বলে জানিয়েন চিফ হুইপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ