spot_img

দেশে ল্যাবরেটরি আধুনিকায়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই রাষ্ট্র গঠনের জন্য জনগণের আস্থা জরুরি। এ লক্ষ্যে দেশে ল্যাবরেটরি আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির৷

আজ শনিবার (৬ জুন) রাজধানীতে বিএসটিআই আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি৷

মন্ত্রী জানান, আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বিএসটিআই-এর ল্যাব সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি সংযোজন ও দক্ষ জনবল গড়ে তোলার কাজ চলমান রয়েছে। পাশাপাশি দেশের শিল্প ও রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরীক্ষাগারগুলোর উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার।

বিএসটিআই-এর আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্য একটি বড় অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি বৈশ্বিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াবে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ