spot_img

দুগ্ধজাত পণ্য আমদানি না করার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

অবশ্যই পরুন

দুগ্ধজাত পণ্য যাতে আমদানি করতে না হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার। একই সাথে দুধ উৎপাদনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ সোমবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে আলোচনা অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য। যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ বাংলাদেশে বেড়ে উঠতে পারে। খামারের ক্ষেত্রে যদি নারীরা উদ্যোগী হন, সেক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে।

এসময় উপস্থিত বক্তারা আরও বলেন, খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং উন্নত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক কার্যক্রম গ্রহণের মাধ্যমে দুগ্ধ উৎপাদন খাতকে সমৃদ্ধ করতে হবে।

সর্বশেষ সংবাদ

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। বিস্তারিত আসছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ