spot_img

হুমকি দিয়ে বিশ্ব চালানো যায় না: যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম

অবশ্যই পরুন

ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ ও একতরফা নীতির প্রতি পরোক্ষ সমালোচনা করে বলেছেন, বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার জন্য হুমকি, জোরজবরদস্তি বা শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপ, আত্মসংযম ও পারস্পরিক সমঝোতার প্রয়োজন।

ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেন, আন্তর্জাতিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ভিত্তি হওয়া উচিত আন্তর্জাতিক আইন, সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং আত্মসংযম।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থা জবরদস্তি, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা শক্তি প্রয়োগের হুমকির মাধ্যমে নয়; বরং আইন, আলোচনার সংস্কৃতি, পারস্পরিক ছাড় এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া উচিত।’

টো লাম আরও বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো কেবল যুক্তরাষ্ট্রের উপস্থিতি চায় না, বরং তারা একটি দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করে।

তিনি জোর দিয়ে বলেন, ‘এই অঞ্চল শুধু আমেরিকার উপস্থিতি নয়, বরং তার দায়িত্বশীল অঙ্গীকার ও ইতিবাচক ভূমিকা দেখতে চায়।’

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ