spot_img

ট্রাম্পের একের পর এক ভুল যুদ্ধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে: মার্কিন সিনেটর

অবশ্যই পরুন

ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ আপাত হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভুল করছেন বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। কানেকটিকাটের এই সিনেটর সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এমন আচরণ স্পষ্ট করে দেয় যে এই যুদ্ধ কেন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ক্রিস মারফি লেখেন, ‘তারা ক্রমাগত আতঙ্কের মধ্যে থেকে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন।’

এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার নীতি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বেড়েই চলেছে। এই ইস্যুতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট—উভয় দলের শীর্ষ নেতাদের কাছ থেকেই তীব্র সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

সমালোচকদের মতে, ট্রাম্পের দূরদর্শিতাহীন ও উসকানিমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

সর্বশেষ সংবাদ

এবার চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

এবার কোরবানির চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বেশিরভাগ চামড়া ট্যানারি পর্যন্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ