spot_img

আচরণ ঠিক না করলে ওমানকে উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প

অবশ্যই পরুন

উপসাগরীয় দেশ ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওমান যদি সবার মতো আচরণ না করে তাহলে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ওমান সবার মতো আচরণ করবে, না হলে আমারা তাদের উড়িয়ে দেবো। তারা এখন কী করবে তারা ঠিক করবে।

বুধবার (২৭ মে) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তবে এই মন্তব্য কী প্রসঙ্গে এসেছে তা স্পষ্ট নয়। হোয়াইট হাউস এ বিষয়ে পরে মন্তব্যও করেনি।

ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে একটি টোল ব্যবস্থা চালুর বিষয়ে ইরানের সঙ্গে কাজ করছে ওমান—যা যুদ্ধ বন্ধের আলোচনার অংশ।

ট্রাম্প আবারও বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা এবং কেউই এটি নিয়ন্ত্রণ করতে পারবে না, তবে যুক্তরাষ্ট্র তা পর্যবেক্ষণ করবে।

তিনি বলেন, “এটি আলোচনার অংশ। তারা এটি নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু কেউই নিয়ন্ত্রণ করবে না।”

তিনি আরও দাবি করেন, ইরান এখন চুক্তির দিকে এগোচ্ছে, যদিও এখনো সন্তোষজনক অবস্থায় পৌঁছায়নি।

ট্রাম্প বলেন, “তারা খুবই শোচনীয় অবস্থায় আলোচনায় আছে।  হয়তো আমাদের ফিরে গিয়ে কাজ শেষ করতে হবে, হয়তো না।”

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তিনি এখনো সন্তুষ্ট নন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো আলোচনা করছে না।

তিনি বলেন, “ইরান খুবই আগ্রহী চুক্তি করতে। তবে এখনো তারা সেখানে পৌঁছায়নি। আমরা সন্তুষ্ট নই। আমরা সন্তুষ্ট হলে তবেই চুক্তি হবে। না হলে আমাদের মতো করে আমাদের কাজ শেষ করতে হবে।”

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের একের পর এক ভুল যুদ্ধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে: মার্কিন সিনেটর

ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ আপাত হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভুল করছেন বলে তীব্র সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ