spot_img

ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে রামিসার মামলার চার্জশিট ঈদের আগেই: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট (অভিযোগপত্র) গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ।

মো. আসাদুজ্জামান বলেন, ডিএনএ রিপোর্ট আসতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না। ঈদের আগে চার্জশিট দিতে পারলে, ঈদের পর বিচার কাজ শুরু করা যাবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ করা যাবে।

মন্ত্রী আরও বলেন, রামিসা হত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব বিচার কাজ শেষ করবে সরকার।

সর্বশেষ সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ