spot_img

ইউরেনিয়াম কীভাবে ব্যবহার করবে সে সিদ্ধান্তের অধিকার শুধুই ইরানের: রাশিয়া

অবশ্যই পরুন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নের ক্ষেত্রে ইরানের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি রাশিয়ার নীতিগত অবস্থান আমি আবারও পুনর্ব্যক্ত করতে চাই,”

তিনি জোর দিয়ে বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং তাদের হাতে থাকা পারমাণবিক উপাদান কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র ইরানি জনগণেরই রয়েছে।”

জাখারোভা আরও বলেন, “আলোচনার মাধ্যমে যেসব সিদ্ধান্তে পৌঁছানো হতে পারে, তা বাস্তবায়নে তেহরান ও ওয়াশিংটনকে প্রয়োজনীয় সহায়তা দিতে রাশিয়া পুরোপুরি প্রস্তুত।”

তিনি বলেন, এই ইস্যুর সমাধান শুধুমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সম্ভব এবং তা আন্তর্জাতিক আইন ও ইরানের স্বার্থকে যথাযথ গুরুত্ব দিয়েই করতে হবে।

জাখারোভা আরও মন্তব্য করেন, “আমি বুঝতে পারছি আপনারা এই আলোচনার বিস্তারিত জানতে আগ্রহী, তবে আপাতত সেই তথ্য বন্ধ দরজার আড়ালেই রয়েছে।”

সর্বশেষ সংবাদ

ভিসা নিয়ে সৌদি আরবের সুখবর

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। নতুন...

এই বিভাগের অন্যান্য সংবাদ