spot_img

পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর

অবশ্যই পরুন

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিলেন না বাবর আজম। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করে একদিনের ক্রিকেটেও ফিরলেন ডানহাতি ব্যাটার। তাকে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

৩০ মে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন শুধু টি-টোয়েন্টি খেলা উইকেটকিপার ব্যাটার রোহাইল নাজির, বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস ও ফাস্ট বোলার আহমেদ দানিয়াল।

শাহীন শাহ আফ্রিদির ডেপুটি হয়েছেন সালমান আগা। আজ (শুক্রবার) ১৬ জনের যে স্কোয়াড পিসিবি দিয়েছে, তাতে বড় চমক মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া।

বাবর ছাড়াও পাকিস্তান আরও দুজন অভিজ্ঞ খেলোয়াড় শাদাব খান ও নাসিম শাহকে ফিরিয়ে এনেছে। ২০২৫ সালের নভেম্বরে ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন বাবর ও নাসিম। ওই সিরিজ ৩-০ তে জিতেছিল পাকিস্তান। শাদাব শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।

পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির চ্যাম্পিয়ন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। তিনিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন। তার চার ওয়ানডের শেষটি খেলেছেন ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

মার্চে শেষবার ওয়ানডে সিরিজ খেলা পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ছয়জনকে অভিষিক্ত করে। ওই সফরের দলে থেকে অভিষেক হওয়া ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ বাদ পড়েছেন।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন এবং সুফিয়ান মুকিম।

সর্বশেষ সংবাদ

ট্রাম্প-ইলন মাস্ক চীন সফরে—‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল!

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকালে মার্কিন প্রতিনিধিদল এবং শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের ওপর নজরদারি করতে বেইজিং ছদ্মবেশী গোয়েন্দা মোতায়েন করেছিল বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ