spot_img

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি বিবেচনায় রয়েছে: বিমানমন্ত্রী আফরোজা খানম

অবশ্যই পরুন

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তটি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর যে সকল প্রতিশ্রুতি রয়েছে, পর্যায়ক্রমে তাও বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (২০ মে) সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সবগুলো একসঙ্গে করা সম্ভব হবে না, পর্যায়ক্রমে আস্তে আস্তে করা হবে। যে সিদ্ধান্তেই দেশ ও জনগণের স্বার্থ থাকবে এবং যেখানে যাত্রী সেবা সবচেয়ে বেশি নিশ্চিত করা যাবে, সেই বিমানবন্দরকে অগ্রাধিকার ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। যেহেতু সৈয়দপুর বিমানবন্দর উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং এই অঞ্চল শিল্প-বাণিজ্যে সমৃদ্ধ, তাই এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় রেখেছে।

সৈয়দপুর বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের জটিলতা ও অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আফরোজা খানম রিতা বলেন, আগামী পবিত্র ঈদুল আজহার পর এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সাংবাদিকদের সাথে কথা বলা শেষে তিনি সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।

সর্বশেষ সংবাদ

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ