spot_img

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করছেন আমলারা: ডেপুটি স্পিকার

অবশ্যই পরুন

আমলাতান্ত্রিক জটিলতায় দেশ গঠনে কৃষকদের কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, পুঁজিবাদ ও আমলাতান্ত্রিক জটিলতায় দেশ গঠনে কৃষক-চাষীদের কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে। ​হাওড় সংশ্লিষ্ট নীতি নির্ধারণে আমলারা জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন না।

রোববার ডেপুটি স্পিকার আরও বলেন, ​প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করে আমলারা অন্যায় করেছেন। ​আমলারা সরজমিনে না গিয়ে স্কুলঘরে বসে সুবিধাভোগীদের ভুয়া তালিকা তৈরি করেন।

হাওড়ের প্রকৃত সমস্যা ও কারণ নির্ধারণে একটি ‘স্পেশাল টাস্ক ফোর্স’ গঠনের দাবি জানান ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, ​মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা বা লিজ দিয়ে হাওড় ধ্বংসের নৈরাজ্য চলছে। ​হাওড়ের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির চেয়ে তিনগুণ বেশি। ভুয়া নাম অন্তর্ভুক্তিরও অভিযোগ তোলেন তিনি।

সর্বশেষ সংবাদ

ঈদে বাড়ছে মোবাইল কোট, অতিরিক্ত ভাড়া বন্ধে কঠোর নজরদারি: মন্ত্রী রবিউল আলম

সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস টার্মিনাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ