spot_img

ট্রাম্পের পরই এবার চীন যাচ্ছেন পুতিন

অবশ্যই পরুন

বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে চীনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পরপরই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরির আভাস দেখা যাচ্ছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২০ মে এক দিনের সংক্ষিপ্ত সফরে বেইজিং যেতে পারেন পুতিন। এই সফর মূলত দুই দেশের নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হলেও এর কূটনৈতিক গুরুত্ব নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। যদিও সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে দীর্ঘ নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের চীন সফর শেষ করেন ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

ট্রাম্পের সফরের পরপরই পুতিনের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বহুপক্ষীয় কোনো সম্মেলন ছাড়াই একই মাসে বিশ্বের দুই প্রভাবশালী নেতাকে আতিথেয়তা দেওয়ার নজির গড়তে যাচ্ছে চীন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের সফরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন, এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং ট্রাম্পের সফরের সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, মস্কোর সঙ্গে বৈঠকের বিষয়ে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে এবং যথাসময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো জাপান

আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে নিয়ে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। অথচ একের...

এই বিভাগের অন্যান্য সংবাদ