spot_img

রাজশাহী সিল্ককে আবার বিশ্ববাজারে পুনরুজ্জীবিত করতে হবে: ভূমিমন্ত্রী

অবশ্যই পরুন

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ও হারিয়ে যেতে বসা রাজশাহী সিল্ক পুনরুজ্জীবনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাককে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শুক্রবার (১৫ মে) রাজশাহীর পবা উপজেলায় অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত ব্র্যাক বার্ষিক প্রতিবেদন-২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প প্রায় বিলুপ্তির পথে। এ শিল্পকে বিশ্ববাজারে পুনরায় প্রতিষ্ঠিত করতে ব্র্যাকের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

মন্ত্রী বলেন, প্রয়াত ফজলে হাসান আবেদ কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্র্যাককে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক পর্যায়ের সুনামধন্য সংগঠনে পরিণত করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ও সেবামূলক খাতে ব্র্যাকের অবদান উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, “সরকার স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাকের সহযোগিতা চায়। ১৯৯১ সালের ছোট ব্র্যাক আজ বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে রাজশাহী বিভাগে ২০ হাজার ৭৯২টি অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ৮ হাজার ৭০৩টি পরিবার দারিদ্র্য থেকে উত্তরণে সক্ষম হয়েছে। জলবায়ু সহনশীলতা কর্মসূচির আওতায় ১১ হাজারের বেশি মানুষ সহায়তা পেয়েছেন।

মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে প্রায় ২১ লাখ সদস্য যুক্ত আছেন, যাদের অধিকাংশই নারী। পাশাপাশি ৯৩৮ জন বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে।

স্বাস্থ্য খাতে প্রায় দেড় লাখ মানুষ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার আওতায় এসেছে, ৪৫ হাজারের বেশি নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে এবং ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের চক্ষু পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো জাপান

আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে নিয়ে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। অথচ একের...

এই বিভাগের অন্যান্য সংবাদ