spot_img

কুয়েতের বিরুদ্ধে ৪ ইরানি জেলেকে আটকের অভিযোগ আব্বাস আরাঘচির

অবশ্যই পরুন

ইরানের একটি নৌযানসহ ৪ জেলেকে আটকের ঘটনায় সরাসরি কুয়েতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৃহস্পতিবার ( ১৪ মে ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি কুয়েত সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।

আরাঘচি পোস্টে উল্লেখ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং ইরানের সাথে পরিকল্পিতভাবে একটি বিবাদে জড়াতেই কুয়েত এই কাজ করেছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। তিনি দাবি করেন, মাছ ধরার উদ্দেশ্যে উপসাগরে অবস্থানরত নৌকাটিকে বেআইনিভাবে আটক করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে স্থান থেকে জেলেদের আটক করা হয়েছে সেটি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি দ্বীপের কাছাকাছি। উদ্ভূত পরিস্থিতিতে আটককৃত ইরানি জেলেদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন আব্বাস আরাঘচি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের বিরুদ্ধে এ ঘটনাকে ‘রাজনৈতিক ও প্রচারণামূলকভাবে ব্যবহার করার’ অভিযোগ তুলেছেন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের বেইজিং সফরের মধ্যেই সফল রকেট উৎক্ষেপণ করলো চীন

চীন উত্তর-পশ্চিম চীনের ডংফেং কমার্শিয়াল স্পেস ইনোভেশন পাইলট জোন থেকে সফলভাবে ঝুকুয়ে-২ই ওয়াই ৫ ক্যারিয়ার রকেট মহাকাশে উৎক্ষেপণ করেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ