spot_img

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

অবশ্যই পরুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মর্মান্তিকভাবে প্রাণ হারানোয় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করে লেবাননে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

নিহতরা হলেন— বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা সাতক্ষীরার বাসিন্দা শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। বর্তমানে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করছে।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি উল্লেখ করা হয়েছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে। দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ রাখছে।

এছাড়া, এই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগও প্রকাশ করছে এবং সবাইকে সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানায়।

এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হন।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আইনপ্রণেতাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই যুদ্ধের...

এই বিভাগের অন্যান্য সংবাদ