দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ মে পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, আকুর বিল পরিশোধের পর ১০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ১৪০ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলার। একই সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৪৭৯ দশমিক ২৭ মিলিয়ন ডলার।

