spot_img

জামিন পেলেন আসাদুজ্জামান নূর

অবশ্যই পরুন

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান।

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী হয়ে প্রথম অর্ডারে সই বিজয়ের, বিদ্যুৎ দিলেন ফ্রি করে

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ