spot_img

আমিরাতে হামলা: যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলল ইরান

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, ফুজাইরাহ এলাকায় একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর ওই জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালানোর বিষয়টি নাকচ করল ইরান।

আমিরাতের এই অভিযোগের ভিত্তিতে সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওই ধরনের হামলার বিষয়ে কোনো পূর্বনির্ধারিত পরিকল্পনা ছিল না ইরানের।

আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত বলেছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির মধ্যেই ইরান নতুন করে তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমিরাত এ ঘটনাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে উল্লেখ করেছে।

ইরানের একজন সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ওই তেল স্থাপনায় হামলার কোনো পূর্বপরিকল্পিত কর্মসূচি ছিল না।’

তিনি আরও দাবি করেন, যা ঘটেছে তা হলো, হরমুজ প্রণালির নিষিদ্ধ পথ দিয়ে জাহাজগুলোকে অবৈধভাবে যাতায়াতের সুযোগ করে দেওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীর দুঃসাহসিকতার ফল।

এই কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উচিত শক্তি প্রয়োগের এই ‘আচরণ’ বন্ধ করা এবং এই গুরুত্বপূর্ণ তেলসমৃদ্ধ অঞ্চলে সামরিক আগ্রাসন থেকে বিরত থাকা। কারণ এটি বিশ্বের সব দেশের অর্থনীতিকে প্রভাবিত করে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগরে ডেস্ট্রয়ার পাঠানোর পর সোমবার হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের নৌবাহিনী সতর্কতামূলক গুলি চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী সাতটি ছোট ইরানি সামরিক নৌযান ধ্বংস করেছে।

একই সঙ্গে একজন মার্কিন অ্যাডমিরাল আগে জানান, ইরানের ছয়টি নৌযান ধ্বংস করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবিগুলো নাকচ করে দিয়ে ইরান জানিয়েছে মার্কিন বাহিনী বেসামরিক পণ্যবাহী নৌযানে হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের প্রথম বা দ্বিতীয় ম্যাচেই ফিরতে পারেন নেইমার: আনচেলত্তি

চোট কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচেই মাঠে ফিরতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। এমনটাই জানিয়েছেন ব্রাজিলের কোচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ