spot_img

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের তৈরি পর্যবেক্ষণ রিপোর্টটি বিরোধীদলীয় নেতার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বৈঠকে ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও তারা তথ্য জানতে চান।

বৈঠকে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন সংস্কারে বিএনপি একমত হলেও পরবর্তীতে বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে, যা সাধারণ মানুষের আস্থা সংকটের কারণ হতে পারে। একইসঙ্গে তিনি দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সহিংসতা এবং জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় নেতাকর্মীদের সহিংসতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য এবং একাধিক স্থানে জামায়াতের সংসদ সদস্য আক্রমণর শিকার হচ্ছেন।

অন্যদিকে সফররত ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সদস্যগণ বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য বেশ কিছু সুপারিশমালা সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।

অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এমপি এবং দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইইউ প্রতিনিধি দল আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষে তাদের বিভিন্ন সুপারিশমালা সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন।

সর্বশেষ সংবাদ

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার

রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) ঢাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ