spot_img

হিজবুল্লাহর ১০০০ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ছাপিয়ে এবার লেবানন সীমান্তে বড় ধরনের সাফল্যের দাবি করল ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি অনুযায়ী, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত ১ হাজারের বেশি গুরুত্বপূর্ণ ‘অবকাঠামো’ মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস হওয়া এসব স্থাপনার মধ্যে ফাঁদ পাতা ভবন থেকে শুরু করে ভারী অস্ত্রশস্ত্র মজুত রাখার গোপন আস্তানা ছিল বলে জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, ধ্বংসলীলা চালানোর পাশাপাশি বিপুল পরিমাণ সমরাস্ত্র জব্দ করেছে তারা। জব্দকৃত অস্ত্রের তালিকায় রয়েছে শত শত মেশিনগান, কালাশনিকভ, হ্যান্ড গ্রেনেড, মাইন, পিস্তল এবং ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এছাড়া আরপিজি রকেট ও মর্টারের মতো শক্তিশালী গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ, এই পুরো অভিযানটি পরিচালনা করেছে ইসরায়েলের বিশেষ ‘বিসলামাচ ব্রিগেড’, যারা এর আগে গাজা উপত্যকায় দীর্ঘ সময় যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছে। সূত্র- আল জাজিরা

সর্বশেষ সংবাদ

পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহিউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২...

এই বিভাগের অন্যান্য সংবাদ